প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর সার ডিলারশিপ।

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে সারের ডিলারশিপ পেয়েছেন সাবেক আমিনুর রহমান কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মফিদুল ইসলাম(৪৮) এর স্ত্রীর নামে-বিসমিল্লাহ ট্রেডার্স, প্রোঃনাইমা ইসলাম(৩২) হাতিয়ে নিয়েছেন।বিএনপি সরকারের আমলে সাবেক ছাত্রলীগ নেতার ডিলারশিপ পাওয়া নিয়ে রাজনৈতিক মহল ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যড. মনিরুল ইসলাম (মুকুল) এবং সাবেক যুগ্ন আহবায়ক শরিফুজ্জামান টুকু বলেন, এই মফিদুল সাবেক যুগ্ম আহবায়ক ড. রইস উদ্দিন এর ছোট ভাই। এই নেতার মাধ্যমেই ডিলারশীপ পান।একই সঙ্গে দলের দুর্দিনে মামলা-হামলার শিকার হওয়া তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আরও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস,এম, মেহেদী হাসান(সবুজ) বলেন, “ডিলারশিপ নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি পরিলক্ষিত হয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এখন প্রশ্ন—বালিদিয়া ইউনিয়নে সারের ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
- মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
স্বত্ব © দৈনিক ঊষারবাণী ২০২৬