প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে ট্রেড লাইসেন্স না থাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় বাপ্পি কসমেটিকসের (স্বত্বাধিকারী: বিপ্লব) এবং বুলু বস্ত্রালয় অ্যান্ড টেইলার্সের (স্বত্বাধিকারী: অপূর্ব) প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
“এ সময় ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও বৈধ ট্রেড লাইসেন্স গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, ব্যবসা পরিচালনায় প্রচলিত বিধিবিধান মেনে চলার জন্য তাঁদের সচেতন করা হয়।”
স্বত্ব © দৈনিক ঊষারবাণী ২০২৬