মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৭

ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা নিয়ে ‘বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ফেজ ভাইরাসের গঠন, এর কার্যকারিতা, উপকারিতা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

জানা যায়,​'ফ্রম এএমআর চ্যালেঞ্জেস টু প্রিসিশন অ্যান্টিমাইক্রোবিয়াল সলিউশনস' প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগস’-এর ক্রমবর্ধমান ঝুঁকির মুখে বিকল্প ও সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি হিসেবে ‘ব্যাকটেরিওফেজ’ বা ফেজ থেরাপির সম্ভাবনা তুলে ধরে এ কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

​‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’র প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস বলেন, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রচলিত ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এসব অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগ’ বর্তমানে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ‘ব্যাকটেরিওফেজ’ ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানে একটি সম্ভাবনাময় ও সুনির্দিষ্ট সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’ অ্যান্টিবায়োটিকের যুগোপযোগী বিকল্প খুঁজতে আধুনিক গবেষণা চালিয়ে যাচ্ছে।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “আধুনিক বিশ্বে ভাইরাস শনাক্তকরণসহ বিজ্ঞান, প্রযুক্তি এবং মেডিকেল সায়েন্সের নিত্যনতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই। মানবজীবনে এসব প্রযুক্তির সঠিক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের গবেষণামুখী হতে এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করে মানবকল্যাণকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ, ৭০ শতাংশ ভর্তুকিত

1

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

4

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, কাজ শুরু ২০২৭ সালে

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে -

12

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

13

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

14

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

17

৮ মাসে ৪ লাখ ৪৩ হাজার কর্মীর বিদেশযাত্রা, রেমিট্যান্স ২৫.৭৪

18

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার

19

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

20