মো : জাহেদী আরমান
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। আজ ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সরদার মোঃ সাখাওয়াত হোসেন দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। একইসাথে তিনি দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে মন্ত্রী জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেল প্রমুখ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন। 

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীত

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

11

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20