হাসিব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩৭

ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা

ওসি হাসান জাহিদ সরকার ও বিএনপি নেতা কমল লোহানী। ছবি কোলাজ: ঊষারবানী

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদক বেড়ে যাওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। একটি অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি ওসিকে ‘মাদকের ডিলার’ ও ‘পৃষ্ঠপোষক’ বলে অভিযোগ করেন।

সোমবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার জামুবাড়ি পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

বক্তব্যে কমল লোহানী বলেন, ‘বদরগঞ্জে মাদকের সয়লাব হয়ে গেছে। বর্তমান যে ওসি সাহেব, উনি মাদকের ডিলার। উনি বদরগঞ্জে মাদকের পৃষ্ঠপোষক। উনার কারণে মাদক বেড়ে গেছে।’অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার লোহানী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে ওসির বিরুদ্ধে দেওয়া বক্তব্য নিয়ে জানতে চাইলে কমল লোহানী বলেন, মাদক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। হাতে গোনা যে দু-একটি অভিযান হচ্ছে, তাও রংপুর থেকে এসে করা হচ্ছে। এসবের বিরুদ্ধে ওসির কোনো অবস্থান নেই।তার অভিযোগ, আওয়ামী লীগের আমলে যারা মাদক ব্যবসায় যুক্ত ছিলেন, তারা এখন মাসোহারা দিয়ে মাদক বিক্রি করছেন।

কমল লোহানী বলেন, ‘ওসির বিরুদ্ধে আমার ব্যক্তিগত ক্ষোভ নেই, তিনি আমার শত্রুও নন। বদরগঞ্জে আমার বাড়ি, আমি চাই বদরগঞ্জ ভালো থাকুক।’

ওসির বিরুদ্ধে তদন্ত করলে আরও অনেক বিষয় বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ নিয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘নেতা মানুষ পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিলে মার্কেট ভালো পাওয়া যাবে, বোঝেন না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলো প্রমাণ করুক। উনি প্রমাণ ছাড়া মনগড়া কথা বললে তো হবে না।’ওসি আরও বলেন, কমল লোহানীর সঙ্গে তার সম্পর্ক ভালোই। তাই তার অভিযোগ শুনে নিজেও ‘হতভম্ব’ হয়েছেন বলে জানান জাহিদ সরকার।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

12

বিতর্কের ঊর্ধ্বে থাকবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি: সালাহউদ্দি

13

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

16

চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল

17

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

18

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

19

বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনে ১,২০৩ কোটি টাকার প

20