হাসিব
প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৬:২১ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৬১

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে ইসি এখনো সুস্পষ্ট দিক নির্দেশনা পায়নি বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার (০৩ আগষ্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে ইসিকে। এ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসি। তবে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখনো এ নির্বাচনের তফসিল ঠিক হয়নি। ভোটার তালিকা পাঠানোর জন্য ইসি সংসদ সচিবালয়কে অনুরোধ করেছে। সে তালিকা এখনো পাওয়া যায়নি। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক করা হবে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন ও সিদ্ধান্ত প্রদান করবে প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিভিন্ন মহলের পক্ষ থেকে কয়েকজন নেতার মধ্যে থেকে রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন থাকলেও নির্দিষ্ট করে কারো নাম গণমাধ্যমে আসেনি।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজা

1

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

2

১৪ লাখ কৃষকের ১,৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ, স্বস্তি ফিরছে গ্রাম

3

টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্র

4

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

5

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

11

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত

12

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

15

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

16

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধান

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20