হাসিব
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২৯

সেই আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ‘স্নাইপার’ মন্তব্য করা শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ চিঠি দিয়েছে তার অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবু বকর সিদ্দিক কলেজের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া মন্তব্যকে গুরুতর ও আপত্তিকর হিসেবে বিবেচনা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার কালবেলাকে বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কটূক্তিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। আমরা বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।আবু বকর সিদ্দিক সম্পর্কে জানতে চাইলে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় শিক্ষকদের সঙ্গে তার খুব বেশি যোগাযোগ বা ঘনিষ্ঠতা ছিল না। কলেজের বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকলেও আবু বকরকে সেখানে খুব একটা দেখা যায়নি। সর্বশেষ তার নেওয়া একটি ব্যবহারিক আইসিটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আবু বকর। তখন তাকে সাধারণ শিক্ষার্থীদের মতোই মনে হয়েছে।

শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থী হিসেবে তার আচরণে আগে এমন কিছু চোখে পড়েনি, যা থেকে এ ধরনের মন্তব্যের বিষয়ে ধারণা করা যেত।ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, আবু বকর নিয়মিত শিক্ষার্থী হিসেবে ক্লাসে আসতেন এবং ইনকোর্স পরীক্ষায়ও অংশ নিতেন। তবে শিক্ষকদের সঙ্গে তার খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না। স্বাভাবিক শিক্ষাজীবনের বাইরে তার ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কেও শিক্ষকদের তেমন ধারণা ছিল না।

এদিকে, বিষয়টি নিয়ে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

1

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

2

টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্র

3

তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সহায়তা দ

4

দল-মত নির্বিশেষে ৫০৩ উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সর

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

9

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

10

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

11

চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল

12

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

15

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধান

16

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

17

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

18

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20