দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৮৮

মাগুরায় যুবদল নেতাকে হত্যা : জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ২ আসামি কারাগারে

শামীমা তাবাসসুম লুবন, হত্যার শিকার সাকের হোসেন, অভিযুক্ত রনি শিকদার: ছবি কোলাজ

মাগুরার পৌর বাস টার্মিনালের রয়েল কাউন্টারে ঢুকে যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে সিনিয়র বিচারক রোকাইয়া বিনতে খালেক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার দু’জন হলেন— ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা রনি শিকদার ও শহরের কলেজ পাড়ার বাসিন্দা শামীমা ইয়াসমিন লুবনা। মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহত শাকের হোসেন শহরের পারনান্দুয়ালী গ্রামের মরহুম কুতুবুদ্দিনের ছেলে। বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবেও কর্মরত ছিলেন তিনি। এ ঘটনায় বুধবার রাতে শাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে রনি শিকদার ও লুবনা নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।


এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত

1

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

2

খুলনার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়: মেঝে ও বারা

3

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

6

বিতর্কের ঊর্ধ্বে থাকবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি: সালাহউদ্দি

7

দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ, ৭০ শতাংশ ভর্তুকিত

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

13

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

17

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

18

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

19

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

20