মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।এ সময় তাঁর ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৯৭ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে এ অভিযান চালিয়ে স্বর্ণসহ সেলিমকে আটক করা হয়।আটক সেলিম সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গয়েশপুর যাত্রীছাউনির সামনে সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারি হিসেবে সেলিমকে আটক করা হয়। পরে তাঁর পাখিভ্যান তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক সেলিমকে জীবননগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

1

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

13

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

20