মো : জাহেদী আরমান
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সর্বশক্তি দিয়ে দেশে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং ধাপে ধাপে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে।

বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসনের (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার তা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল ও নদী পুনঃখনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ এবং বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজে বাধা সৃষ্টি হলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০-এ উন্নীত করা হবে। সম্প্রসারিত স্বাস্থ্যসেবার আওতায় ডায়ালাইসিস, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং নতুন বিভাগ চালুর ব্যবস্থাও থাকবে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, হাসপাতালটির শয্যাসংখ্যা ১০০ নয়, বরং ১৫০-এ উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষকদের সহায়তায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনতে কৃষক কার্ড দেওয়া হবে। পাশাপাশি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার সুবিধা প্রায় ১৩ লাখ কৃষক পেয়েছেন।

মুহুরি-কহুয়া প্রকল্প সম্পর্কে তারেক রহমান বলেন, নদী ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মুহুরি ও কহুয়া নদীর সংযোগকারী খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং প্রায় ৩৪ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা পৌঁছাবে। এতে ফসল উৎপাদন প্রায় ১ লাখ মেট্রিক টন বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া মিল ও কারখানা পুনরায় চালুর জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বেকার জনগোষ্ঠী, নারী, কৃষক, শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা ও স্থানীয় উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। তিনি খেয়াঘাট এলাকায় গাছের চারা রোপণ, খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং ড্রেজারের মাধ্যমে নদী খনন ও বাঁধ নির্মাণকাজেরও সূচনা করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

6

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

7

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

8

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

16

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আ

17

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20