মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৫

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ শুভ উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার সদর খাদ্য গুদামে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ উদ্বোধন করেন।

এসময় উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের কৃষক খয়বর হোসেনের কাছ থেকে তিন মেট্রিক টন ধান কেনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, খাদ্য নিয়ন্ত্রণ আশরাফুল আরেফিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু,

সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মন্ডল, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাবেক সভাপতি ও এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু,

উপজেলার চারটি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন (সদর), মাখন চন্দ্র বর্মন (রাইগাঁ), উত্তম কুমার নন্দী (মহিষবাথান) ও নুরুজ্জামান হোসেন (স্বরসতিপুর), ধানচাল ব্যবসায়ী মতিউর রহমান, বিদ্রোহ, আলমগীর হোসেন, আইনুল হোসেন, হাজী জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া পরিচালনা করেন হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস ছালাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার এই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ৩৫ টাকা দরে এক হাজার ৬৮৭ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে

প্রতিকেজি ৪৯ টাকা দরে সাত হাজার ৫৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও প্রতিকেজি ৪৮ টাকা দরে এক হাজার ৭১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। উপজেলার ১৩০টি হাসকিং মিল, ২০টি সিদ্ধ অটোমেটিক রাইস মিল ও ২৩টি আতপ অটোমেটিক রাইস মিল থেকে এসব চাল সংগ্রহ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

মেট্রোরেলের রুটগুলোর কাজ দ্রুত শেষ করবে সরকার: প্রধানমন্ত্রী

5

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকত

8

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

9

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর

10

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এল

11

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায়

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

14

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছ

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন

19

সনদ নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই সাফল্য: রাষ্ট্রপ

20