মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৩

ত্রয়োদশ জাতীয় সংসদের 'কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি' র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এমপি’র সভাপতিত্বে আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়।

বৈঠকে সভাপতি বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের ফলে নিরসন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।

কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এমপির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণন ও অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে এ-সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মোঃ মোস্তাফিজুর রহমান, এমপিকে আহ্বায়ক করে মোঃ রোকন উদ্দীন বাবুল, এমপি এবং মোছাঃ সাবিরা সুলতানা, এমপিকে সদস্য করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে যে, যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে হবে। অন্যদিকে, যেসব ক্ষেত্রে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে উত্থাপিত অভিযোগসমূহ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ; জনাব মোঃ শহিদুল ইসলাম এমপি; মোঃ মোস্তাফিজুর রহমান এমপি; মোঃ রোকন উদ্দীন বাবুল এমপি; মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি; মোছাঃ সাবিরা সুলতানা এমপি এবং মোঃ গোলাম রছুল, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

11

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

12

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

13

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনে ১,২০৩ কোটি টাকার প

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ, ৭০ শতাংশ ভর্তুকিত

20