হাসিব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩৯

রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, মন্ত্রণালয়ের নির্দেশনা ৩ মাস স্থগিত

সংগৃহিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সব ধরনের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না। সংগঠনটির কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এর ফলে বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না। রোববার (১ নভেম্বর) রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরে দেওয়া সনদপত্রে এমন তথ্য জানানো হয়েছে। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।

সনদপত্রে বলা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এতে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল। মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। রিটের শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আরোপিত বিধিনিষেধ আপাতত কার্যকর থাকছে না। ফলে সংগঠনটি স্বাভাবিকভাবে বোর্ড সভা, এজিএম, মেলা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মাসে ৪ লাখ ৪৩ হাজার কর্মীর বিদেশযাত্রা, রেমিট্যান্স ২৫.৭৪

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

খুলনার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়: মেঝে ও বারা

3

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ১১

9

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

10

সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শ

11

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

16

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20