হাসিব
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৫৭

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ নিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক যুগান্তরকে বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসাবে দায়িতরত ছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি আমরাও শুনেছি।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

1

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, কাজ শুরু ২০২৭ সালে

2

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

5

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

8

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

11

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চি

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

17

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

18

বিতর্কের ঊর্ধ্বে থাকবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি: সালাহউদ্দি

19

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

20