দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪১

বিদ্যুৎ বিভাগের বড় পদে বসেই সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক

ফাইল ছবি

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলীয় ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ তদারকির দায়িত্বে থাকা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক (উপ-সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান।

তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ প্রোফাইল থেকে এ ঘটনার কড়া সমালোচনা করেছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন- ‘একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র ‘উপ-সচিব’ পদমর্যাদায় চাকরি করবে! পার্টি কতটা দেউলিয়া হলে হীনম্মন্যতা থেকে নেতারা এই কাজ করতে পারে!’অন্যদিকে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে ফারুক হাসানের একটি ছবি শেয়ার করে খোঁচা দিয়ে লেখেন- ‘বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হোসেনের দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে তাকে বিদ্যুৎ খাতে পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন।’তিনি লিখেছেন, ‘সবার জ্ঞাতার্থে বলি, গত এক বছরে গুলশান অফিসে তিনি বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধী দলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং কীভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানো যায়, সে বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন!’নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘এমন বহুমুখী যোগ্যতার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই তো অন্যায়! যারা এ কাজ করে যাচ্ছেন, তারা সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’

এদিকে নিজের নিয়োগ নিয়ে ফারুক হাসান বলেছেন, ‘আমার নিয়োগের বিষয়ে অনেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার করছেন। এটা আসলে অন্যান্য চাকরির মতো কোনো গ্রেডের সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এরিয়া পরিচালনায় সরকারের একজন প্রতিনিধি বলা যেতে পারে।’

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় মূলত দুটি ফাংশন থাকে। একটি হলো অপারেশনাল, যেটি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এবং অপরটি হলো সরকার কর্তৃক সৃষ্ট বোর্ড। এই বোর্ডটি হলো নিয়ন্ত্রক সংস্থা, যেটির কাজ প্রতিষ্ঠানের দেখাশোনা করা। দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলার বিদ্যুৎ সাপ্লাই হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. থেকে। এটির আন্ডারে অনেক সাবস্টেশনও আছে। এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরসের একজন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি।’

যেভাবে ফারুক হাসানের রাজনীতিতে উত্থান

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে আন্দোলন ও গণঅধিকার পরিষদের যাত্রা শুরু। ২০২৩ সালের জুনে দলটিতে বিভক্তি দেখা দিলে ফারুক হাসান ড. রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্য-সচিব হন। পরে ড. রেজা কিবরিয়া ‘আমজনতার দল’ গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যুক্ত হন। তখন তাকে দলের উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে তিনি গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ২০০০ সালের ২৮ জুন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নিবন্ধিত হয় এবং ২০০৩ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

৮ মাসে ৪ লাখ ৪৩ হাজার কর্মীর বিদেশযাত্রা, রেমিট্যান্স ২৫.৭৪

8

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

9

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

10

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আ

11

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

14

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধান

15

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এল

16

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20