মো : জাহেদী আরমান
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৮০

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত করতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষ করে বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বছরব্যাপী কৃষি উৎপাদনের বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
মন্ত্রী আজ কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে মসজিদ রয়েছে এবং প্রতিটি মসজিদের সাথে একজন ইমাম ও মুয়াজ্জিন যুক্ত আছেন। তাঁরা যদি আধুনিক ও বিষমুক্ত কৃষি উৎপাদনে এগিয়ে আসেন, তাহলে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামের মানুষকেও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে পারবেন।
মন্ত্রী আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণকে ভালো কিছু উপহার দেওয়া এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করা। এ কাজে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে কেউ যেন কোনো অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। অতীতে কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেছেন। সেই অভিজ্ঞতার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষির দিকে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী আরো বলেন, তরুণদের মাদকাসক্তি থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি সমাজে অন্যায় ও মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে মন্ত্রী তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী হাফেজ ছাত্রদের মাঝে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন।
হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প

1

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

4

সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শ

5

বেলাবে অসচ্ছল ও কর্মজীবী নারীদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে তথ্য কমিশন: প্রধান

8

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

9

মেয়াদ পেরিয়ে দেড় বছর, বেনাপোল সিঅ্যান্ডএফে নির্বাচন নিয়ে ক্ষ

10

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও চামড়াশিল্পের উন্নয়নে তুরস্কের অ

11

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে -নারী ও শি

16

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

17

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

18

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস

19

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ

20