মো : জাহেদী আরমান
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৮

উত্তরা থেকে শুরু ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ওয়ার্ড পর্যায়ে গঠিত হবে কমিটি

ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১ নভেম্বর ২০২৬ রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবির এবং ডিএনসিসির অঞ্চল-৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা। এতে সভাপতিত্ব করছেন ডিএনসিসির অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব।

ডিএনসিসির অঞ্চল-৭ ও অঞ্চল-৮-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় অঞ্চল-৭-এর ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৮-এর ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে পৃথক কমিটি গঠনের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কমিটিতে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ক্লাবের সদস্যদের সম্পৃক্ত করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে ওয়ার্ড পর্যায়ে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে। পাশাপাশি নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার পথ সুগম হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

1

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

2

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চা

5

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার

6

কূটনৈতিক তৎপরতায় মিলল তিন বছর, ২০২৯ পর্যন্ত এলডিসি উত্তরণের

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শ

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

20