মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৩

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

বাংলাদেশে সূক্ষ্ম ও পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তের মাধ্যমে বাংলা ভাষার মূল রূপ বদলে দেওয়ার চেষ্টা চলছে। তবে যেকোনো সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা এ দেশের মানুষের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ যুক্ত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রচলিত ও ব্যবহৃত শব্দ বাদ দিয়ে নতুন শব্দ ও শব্দরূপ চাপিয়ে দেওয়ার চেষ্টা সাম্রাজ্যবাদী তৎপরতার অংশ। খুন, রক্ত কিংবা লাশের মতো সুপ্রতিষ্ঠিত শব্দের পরিবর্তে অন্য শব্দ ব্যবহারের সূক্ষ্ম প্রচেষ্টা দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, এ জাতির সংগ্রামের ইতিহাস রয়েছে, ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে। ফলে যেকোনো সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার এক ধরনের অভ্যন্তরীণ শক্তি এ দেশের মানুষের মধ্যে রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, উনিশ শতকের তথাকথিত ‘বেঙ্গল রেনেসাঁ’ সামগ্রিক অর্থে পূর্ণাঙ্গ রেনেসাঁ ছিল না। তাঁর মতে, এটি মূলত হিন্দু পুনরুত্থানবাদে সীমাবদ্ধ ছিল এবং তৎকালীন সংখ্যাগরিষ্ঠ মুসলিম কৃষক সমাজের শিক্ষা ও সামাজিক সংস্কারের বিষয়টি উপেক্ষিত হয়েছিল।

তিনি আরও বলেন, ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং ১৯৪৭ ও ১৯৭১ সালের সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের ভৌগোলিক ও রাজনৈতিক আত্মপরিচয় তথা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ গড়ে উঠেছে।

ইতিহাসের বিভিন্ন সংকটকালে একশ্রেণির বুদ্ধিজীবীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, তাঁরা ফ্যাসিবাদের তোষামোদ করেছেন। অতীতে হিটলারের পেছনে যেমন অনেক খ্যাতিমান বুদ্ধিজীবী অবস্থান নিয়েছিলেন, তেমনি বাংলাদেশেও ফ্যাসিবাদের সময় এমন প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর অভিযোগ, ওই সময় তাঁরা নিখোঁজ, গুম কিংবা ভোটাধিকার হরণের বিরুদ্ধে কথা বলেননি। অন্যদিকে, দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং সত্য কথা বলেন বলে মন্তব্য করেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঐক্যবদ্ধ হয়ে দেশীয় সংস্কৃতি, জাতীয় পরিচয় ও ঐতিহ্য নিয়ে আলোচনা করাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন রিজভী। তাঁর মতে, এ ধরনের আয়োজন জাতীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর পাশাপাশি দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রচেষ্টাকে জোরদার করবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুবউল্লাহ। সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ড. মুস্তাফা মজিদ।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খান, সংগীত পরিচালক ইথুন বাবু, মো. আবু হোরায়রা ও পারভীন সুলতানা রাব্বী।

সেমিনারে শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখক, গবেষক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

1

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

2

জলবায়ু ন্যায্যতা চাই, করুণা বা অনুদান নয়: চিফ হুইপ

3

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

4

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

5

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

6

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

7

বিরোধী দল না এলেও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন হবে: স

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

10

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

11

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল য

12

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

13

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আ

19

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীত

20