মো : জাহেদী আরমান
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৯১

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল যাত্রীসেবা ও নিরাপত্তা

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান আকস্মিকভাবে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তাব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসানের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছান।

পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ সময় বন্দরকেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো এবং যাত্রীদের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিনসহ ইমিগ্রেশন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন এলাকা ও বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এ সময় তাঁরা বন্দরের কার্যক্রম ও যাত্রীসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। এ কারণে বন্দরের কার্যক্রম, নিরাপত্তা, ইমিগ্রেশন ও যাত্রীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

1

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

2

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

এলপিজির দাম নিয়ন্ত্রণে বাজার নজরদারি জোরদার হচ্ছে: তথ্য উপদে

5

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

6

মেট্রোরেলের নির্ধারিত জায়গায় চারতলা ভবন, রাজউকের অনুমোদন নেই

7

বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

8

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

9

দুর্গাপূজার মণ্ডপে ‘ঘুমহীন প্রহরী’ হয়ে থাকবেন বিএনপির নেতাকর

10

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্তে বিমানের চার সদ

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

13

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

17

ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না:

18

তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চি

19

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

20