মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৪৩ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩

র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ, মারধর ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে পাঁচজনকে আজীবন, অন্যদের এক থেকে দুই বছর এবং দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


জানা যায়, লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিফ জামান রাজ ও মুয়াজ্জল হোসেন বরকতকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তানবিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে সতর্ক করা হয়েছে।

র‍্যাগিংয়ের দায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সানাউল করিম ও সানি নেহালিকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের শেখ মেহেদী, আরিফ, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রতিম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুত জামান হাসিব, সাব্বির আহম্মেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মোহাম্মদ মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, যৌন হয়রানির অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে অর্থ দাবি ও মারধরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী রাজের অভিযোগ, সিনিয়রদের ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের হয়রানিতে বাধা দেওয়ার পর থেকেই তাঁকে ব্যাচ ও বিভাগীয়ভাবে বয়কট করা হয়। একপর্যায়ে বয়কট তুলে নেওয়ার শর্তে তাঁর কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্জন স্থানে আটকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। পরে বিভাগীয় পর্যায়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুকিশোর সমাবেশ ও

1

মেট্রোরেলের নির্ধারিত জায়গায় চারতলা ভবন, রাজউকের অনুমোদন নেই

2

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদের চতুর্থ অধিবেশন

3

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ উদ্ধার ৫২

4

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

5

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশ

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

বিরোধী দল না এলেও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন হবে: স

13

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ:

18

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপত

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20