মো : জাহেদী আরমান
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৬

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকলেও তার প্রতিফলন যেন সরকারি দপ্তরে না ঘটে, বরং ব্যালট বাক্সেই সীমাবদ্ধ থাকে—এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। জনগণ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে।

আজ রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। এসব গুণ একজন কর্মকর্তার পাশাপাশি রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।

তিনি বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পর প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগের কৌশল শিখেছেন। এখন কর্মক্ষেত্রে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিসিএসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের কর্মস্থল ও দায়িত্ব ভিন্ন হতে পারে। তবে সবার প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।

নাগরিকদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ভুলের কথা জানিয়ে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বরং নির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে দিয়ে কোথায় এবং কীভাবে সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিতে হবে। এটাই মানবিকতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই আইন ও বিধিবদ্ধ নিয়মের আওতায় দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে পেশাগত সততা ও দক্ষতার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।

প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। তা বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা জরুরি। নবীন কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে ফেল করলেও বছর নষ্ট নয়, এক মাসের মধ্যে সম্পূরক পরীক

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

3

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

দুর্গাপূজার মণ্ডপে ‘ঘুমহীন প্রহরী’ হয়ে থাকবেন বিএনপির নেতাকর

7

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

11

সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শ

12

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

15

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

16

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

17

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

18

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

19

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

20