মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১:৪৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩

মেয়াদ পেরিয়ে দেড় বছর, বেনাপোল সিঅ্যান্ডএফে নির্বাচন নিয়ে ক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দ্রুত নির্বাচন দাবি করেছেন বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে কার্যকর নেতৃত্বের অভাব এবং ব্যবসায়ীদের সঙ্গে সংগঠনের সমন্বয়হীনতার কারণে বন্দরের বিভিন্ন সমস্যা যথাযথভাবে সমাধান হচ্ছে না। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ বন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশের সিংহভাগ স্থলবাণিজ্য পরিচালিত হয়। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা, কাস্টমস-সংক্রান্ত জটিলতা নিরসন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং রাজস্ব আহরণে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় ৯০০ সদস্যের এ সংগঠনের অধীনে শত শত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন এবং বাণিজ্য সম্প্রসারণে স্থবিরতার প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমেও। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমসের এইচএস কোড নির্ধারণ, পণ্যের মূল্যায়ন, পরীক্ষণ ও ল্যাব টেস্টসহ নানা জটিলতায় আমদানি-রপ্তানিকারকেরা ভোগান্তিতে পড়ছেন। এসব সমস্যা সমাধানে আগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিয়মিত সভা ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও বর্তমানে সেই তৎপরতা অনেকটাই কমে গেছে। ফলে অনেক আমদানিকারক বেনাপোলের পরিবর্তে সাতক্ষীরার ভোমরা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন। এতে বেনাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও সরকারের রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংগঠন সূত্রে জানা যায়, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সর্বশেষ ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ৩০ মে। ওই নির্বাচনে মো. শামসুর রহমান সভাপতি এবং ইমদাদুল হক লতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না হওয়ায় সংগঠনটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, কার্যনির্বাহী কমিটির অনেক সদস্যকে নিয়মিত কার্যালয়ে দেখা যায় না। এতে সাধারণ সদস্য ও আমদানি-রপ্তানিকারকদের সমস্যা নিয়ে কার্যকর উদ্যোগের ঘাটতি তৈরি হয়েছে। নির্বাচন প্রসঙ্গে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ সভা আহ্বান করার দায়িত্ব বর্তমান কমিটির। কিন্তু নির্ধারিত মেয়াদের অতিরিক্ত এক বছর তিন মাস পার হলেও সাধারণ সভার আয়োজন করা হয়নি। ২০২৭ সালের মার্চে সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানতে পেরেছেন। অন্যদিকে, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও সংগঠনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বর্তমান কমিটি মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও বিভাজন তৈরি হচ্ছে। তিনি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। বন্দর ব্যবহারকারীদের প্রত্যাশা, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি কার্যকর ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে বন্দরের সমস্যা সমাধানে গতি ফিরবে, ব্যবসায়ীদের আস্থা বাড়বে এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুকিশোর সমাবেশ ও

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এ

4

শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার

5

দুর্গাপূজার মণ্ডপে ‘ঘুমহীন প্রহরী’ হয়ে থাকবেন বিএনপির নেতাকর

6

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ১১

7

খুলনার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়: মেঝে ও বারা

8

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

9

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

10

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

11

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

12

বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

এলপিজির দাম নিয়ন্ত্রণে বাজার নজরদারি জোরদার হচ্ছে: তথ্য উপদে

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

17

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

18

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

19

ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত

20