মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১:১০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৯

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ উদ্ধার ৫২ কোটি টাকা

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এক বিশাল সাফল্য অর্জন করেছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে।​বিজিবি যশোর রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫২ কোটি ০৯ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়।​রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়; যার মধ্যে রয়েছে ৬১,২৬০ পিস ইয়াবা, ৩,০২,২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ২,৯৪৬ বোতল বিদেশি মদ, ১,০১৬ বোতল ফেনসিডিল, ১৮৯ কেজি গাঁজা এবং ৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।​সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও যৌথ টাস্কফোর্স অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধেও বিজিবি কঠোর ভূমিকা পালন করছে। বিজিবির মহাপরিচালকের ভিশন—“বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৪ সালের ৫ আগস্টের পেছনে প্রেরণা ছিল ৭ নভেম্বর: রিজভী

1

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

2

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

3

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

4

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌ

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এ

7

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

8

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

9

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

10

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এল

11

নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে তথ্য কমিশন: প্রধান

12

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ১১

15

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, আ

16

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদের চতুর্থ অধিবেশন

17

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

18

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

19

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

20