মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২:৩৬ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৭

নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল

দীর্ঘ প্রায় নয় বছর পর বরিশাল মহানগর এবং জেলা উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সোমবার (১৬ নভেম্বর) বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নবগঠিত মহানগর যুবদলের সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি এবং আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুশফিক রহমান অভিকে।

অপরদিকে বরিশাল জেলা উত্তর যুবদলের দুই সদস্য বিশিষ্ট অংশিক কমিটিতে মোহাম্মদ কায়সার আহমেদকে সভাপতি ও আরিফুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া বরিশাল জেলা দক্ষিণ যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি মো. হাবিবুল্লাহ ও সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও মোহাম্মদ বেলায়েত হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, তারেক আল ইমরানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ খান রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর এই কমিটি অনুমোদন করেছেন। নবাগত কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী ৩০ দিনের মধ্যে মহানগর ও জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, যুবদলের পদ পাওয়াদের মধ্যে অধিকাংশরাই দীর্ঘ বছর জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। পূর্বে পদবঞ্চিত নেতাদের এবং অবমূল্যায়নের শিকার নেতাদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।

সূত্রমতে, ২০১৭ সালের এপ্রিল মাসে আক্তারুজ্জামান শামীমকে সভাপতি ও মাসুদ হাসান মামুনকে সাধারণ সম্পাদক করে মহানগর এবং একইদিন পারভেজ আকন বিপ্লবকে সভাপতি ও এইচএম তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জেলা দক্ষিণ যুবদলের কমিটি গঠণ করা হয়। এরমধ্যে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমের পদ স্থগিত এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের পদ স্থগিত করা হয়। পরে মাসুদ হাসান মামুন পদ ফিরে পেলেও মাকসুদুর রহমান মাসুদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে প্রায় তিন বছর পার করেন মহানগর যুবদল।

অপরদিকে বরিশাল জেলা দক্ষিণের সভাপতি পারভেজ আকন বিপ্লব করোনাকালে মৃত্যুবরণ করেন। পরে ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ও সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিনের নেতৃত্বে চলে জেলা যুবদল। এছাড়া ২০২০ সালে বরিশাল জেলা উত্তর যুবদলের কমিটি পুনর্গঠন করা হয়। সেসময় সদ্য বিদায়ী সালাউদ্দিন পিপলুকে আহবায়ক ও গোলাম মোর্শেদ মাসুদকে সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়।

সূত্রে আরও জানা গেছে, দীর্ঘ বছর পর নতুন কমিটি ঘোষণার খবরে বরিশাল জেলা ও মহানগর যুবদল নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন নেতৃবৃন্দের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে নগরীর সদর রোড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। এছাড়া নবাগত কমিটিকে অভিনন্দন জানিয়ে সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস এবং বর্তমান উপজেলা বিআরডিবির নির্বাচিত চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগের নেতৃত্বে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

পদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ওপর আস্থা রেখেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করবো। তিনি আরও বলেন, যেভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি, সেভাবেই বর্তমানে সরকারবিরোধী আন্দোলন প্রতিরোধে রাজপথে ভূমিকা পালন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

1

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে -নারী ও শি

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি মনিরু

4

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

5

জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা ক

6

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

7

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন ক

8

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ, ৭০ শতাংশ ভর্তুকিত

15

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

18

রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরামর্শ প

19

ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্

20