মো : জাহেদী আরমান
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ২:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি মনিরুল ইসলাম আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম মনির (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। পরে তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। এ সময় তার সঙ্গে থাকা ৫ চোরাকারবারি পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আটটার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮ টার দিকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মনিরুল ইসলামসহ ৬-৭ জন ডিঙি নৌকায় করে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় ভারতের টুঙ্গি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মনিরুল ইসলামের ডান পায়ে গুলি লাগে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুল ইসলামকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

এ ঘটনায় মনিরুল ইসলামের সঙ্গে থাকা পালিয়ে আসা ব্যক্তিরা হলেন—কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মৃত বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) এবং মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)।

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ টুঙ্গী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত ও সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা ফায়ার করে।

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, মনিরুল ইসলামকে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় আটক করে নিয়ে গেছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, শুক্রবার (৬ নভেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এর মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৬৩/১-এস-এর কাছে শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সন্নিকটে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

4

সার উৎপাদন বাড়াতে তিন নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারে

5

সিটি কর্পোরেশনে ই-রিকশার নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া চললেই শ

6

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

7

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

8

টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্র

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সহায়তা দ

13

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

17

ইবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুকিশোর সমাবেশ ও

18

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

19

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

20