মো : জাহেদী আরমান
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৪৯ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান আজহারী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হেসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ অন্য শিক্ষকরা। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদসহ অন্যান্যরা।


দোয়া মোনাজাতের আগে উপ- উপাচার্য অধ্যাপক ড এমতাজ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর আজ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকের দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী যেন সুস্থ থেকে দেশকে এগিয়ে নিতে পারেন সেই প্রত্যাশা করছি।'

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার: ধর্মমন্ত্রী

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

4

মেয়াদ পেরিয়ে দেড় বছর, বেনাপোল সিঅ্যান্ডএফে নির্বাচন নিয়ে ক্ষ

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

8

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

9

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তা

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

14

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎস

15

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

16

২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভে

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধান

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20