মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১:১৮ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৫

আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন শুরুর হুঁশিয়ারি বিএনপি নেতা মনার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে সহাবস্থান চলে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দলটি আবারও ক্ষমতা কুক্ষিগত করতে চায়। এখন থেকে তাদের বিরুদ্ধে বিএনপির অ্যাকশন শুরু হবে এবং রাজপথ থেকে বিতাড়িত করা হবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে খুলনায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এদিন খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মহানগর বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত হয় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে। অন্যদিকে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক মোড়ের ট্রাফিক আইল্যান্ডে।

বিকেল ৪টায় মহানগর বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ রক্ষীবাহিনী গঠন করে বিরোধী মতের মানুষকে হত্যা এবং ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। তাঁর দাবি, দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলেই দলটি ক্ষমতা দখল করেছে।

গত ১৫ বছরে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে মানুষের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মনা বলেন, বিএনপির নেতাকর্মীরা দেড় যুগ বাড়িতে থাকতে পারেননি।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এ দেশে শেখ হাসিনার আর কোনো ঠাঁই হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার প্রসঙ্গে মনা বলেন, তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটি বিএনপির বিবেচ্য বিষয় নয়। দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী তাঁকে সাজা ভোগ করতে হবে।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক মোড়ের ট্রাফিক আইল্যান্ডে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকত

1

৮ মাসে ৪ লাখ ৪৩ হাজার কর্মীর বিদেশযাত্রা, রেমিট্যান্স ২৫.৭৪

2

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

3

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশ

4

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

7

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

8

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায়

9

এইচএসসিতে ফেল করলেও বছর নষ্ট নয়, এক মাসের মধ্যে সম্পূরক পরীক

10

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ক

11

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন

12

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

13

দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

14

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

15

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

16

চট্টগ্রামে কাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার ব

17

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আ

18

নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20