মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৩০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে -নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জন্য যা কল্যাণকর, সরকার
তাই-ই করতে চায়।
মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুইদিনব্যাপী ‘National Child Care Summit 2026’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করতে নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। এছাড়া, কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনার পরিস্থিতিতে আরো উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি ।
রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যেকোনো জনকল্যাণমূলক ও ভালো কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করবে, তবে তা সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইল্ড কেয়ার বিষয়ক প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

1

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে স্বাধীন ও দুর্নীতিম

2

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ উদ্ধার ৫২

3

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

4

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দ

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

9

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ১১

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

19

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশ

20