মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১:০৩ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

২০২৭ সালের হজের বর্ধিত কোটায় এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। হজ-২০২৭-এ বাংলাদেশের মোট অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন

2

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকত

3

বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না: আই

4

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

5

সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ, পেট্রাপোলে বিজিবি-বিএসএফের

6

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর সংসদ ভবনে না

7

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এ

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

10

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

13

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

14

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার

15

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশ

18

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

19

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

20