মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১০৬

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রঅ তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রতিনিধিদলকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের টেকসই বিকাশ নিশ্চিত করতে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস-সচিব গাজী শাহরিয়ার পামির এসব তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাতের উন্নয়ন হতে হবে পরিকল্পিত, টেকসই এবং দুর্নীতিমুক্ত। এ খাতে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না। দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন তিনি।

সহকারী প্রেস-সচিব জানান, বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ, ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) বাস্তবায়নের ফলে সৃষ্ট বিভিন্ন বাস্তব সমস্যা এবং খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় রিহ্যাব প্রতিনিধিদল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানায়। পাশাপাশি আবাসন খাত-সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সম্পূর্ণ ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করে। রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভবনের ফ্লোর এরিয়া রেশিও (FAR) যৌক্তিকভাবে নির্ধারণ এবং উলম্ব নগরায়নের ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি-২ আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন, কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুমসহ আবাসন খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

3

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

6

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

10

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

11

দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ, ৭০ শতাংশ ভর্তুকিত

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল য

14

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

15

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

16

এসএসসিতে অকৃতকার্য ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর জন্য নতুন পরিক

17

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

20