মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৩০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অংশীদারত্ব জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP31) সবুজ জ্বালানিতে রূপান্তরবিষয়ক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড়, সহজ শর্তে অর্থায়ন এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা জরুরি।
মন্ত্রী গতকাল তুরস্কের আনতালিয়ায় COP31 সম্মেলনে ওমান প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘Accelerating the Green Energy Transition: Financing, Technology Transfer and Partnership for Climate Action’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে এসব বিষয় তুলে ধরেন।
পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP)-এর আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থায়নের ঘাটতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যে অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যথাসময়ে বাস্তবায়িত না হলে প্রশমন ও অভিযোজন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েবে।
পরিবেশমন্ত্রী জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বড় আকারের জলবায়ু ও জ্বালানি রূপান্তর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার বিষয়টি তুলে ধরেন।
অধিবেশনে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা, পরিবর্তিত আবহাওয়ার ধরন, পানিসংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, শুষ্ক মৌসুমে লবণাক্ততার তীব্রতা এবং নদীভাঙনের মতো সমস্যাগুলো আলোচনায় উঠে আসে। এতে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বড় শহরমুখী অভিবাসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
অধিবেশনে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র ও স্থানীয় পর্যায়ের প্রকল্প তুলনামূলক সহজে বাস্তবায়ন করা সম্ভব হলেও বৃহৎ পরিসরের জ্বালানি রূপান্তর, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রশমন প্রকল্প বাস্তবায়নে বিপুল বিনিয়োগ প্রয়োজন বলে জানান। এজন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাকে আরো কার্যকর ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তারা।
আলোচনায় সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস বনসম্পদ সংরক্ষণ ও কার্বন ক্রেডিটের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুরিনামের জন্য বনাঞ্চল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং কার্বন ক্রেডিট থেকে প্রাপ্ত সম্ভাব্য আয়ের উল্লেখযোগ্য অংশ পরিবেশের উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ পরিবেশ উন্নয়নে ব্যবহারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
অধিবেশনে সবুজ জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উচ্চপর্যায়ের এ অধিবেশনে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের সভাপতি ড. আবদুল্লাহ বিন আলী আল-আমরি, ওমানের জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী সালিম আল আউফি, সুরিনামের তেল, গ্যাস ও পরিবেশমন্ত্রী প্যাট্রিক লয়েস ব্রুনিংস, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর মহাসচিব রাষ্ট্রদূত সোহেল মাহমুদ এবং অন্যান্য প্রতিনিধি অংশ নেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্র

1

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা ক

4

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

5

ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত

6

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধা

7

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও চামড়াশিল্পের উন্নয়নে তুরস্কের অ

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার

10

২০২৪ সালের ৫ আগস্টের পেছনে প্রেরণা ছিল ৭ নভেম্বর: রিজভী

11

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

12

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

13

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎস

14

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

15

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

16

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

17

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

18

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

19

অবশেষে গুড়িয়ে দেয়া হলো বরিশাল আগৈলঝরার বসত ঘরের মাঝের সেই দু

20