হাসিব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ৬:০১ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৮

স্থানীয় সরকারের সব ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ

ফাইল ছবি

স্থানীয় সরকারের সব ধরনের দরপত্র স্থগিতের নির্দেশনতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এবিএম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সরকার বিভাগের চিঠিটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।নির্দেশনায় রাষ্ট্রীয় জরুরি বিষয়গুলোকে স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্যান্য কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

1

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

2

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

দুর্গাপূজার মণ্ডপে ‘ঘুমহীন প্রহরী’ হয়ে থাকবেন বিএনপির নেতাকর

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

17

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

20