মো : জাহেদী আরমান
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৪

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা ধারণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও পারস্পরিক সমঝোতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশে যাতে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পুনরুত্থান না ঘটে, সে জন্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করতে হবে।

আজ ঢাকার শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। গণতন্ত্রের সুরক্ষায় কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলাও সরকারের অন্যতম লক্ষ্য।

১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক কাঠামোর মধ্যেই এ ধরনের ব্যবস্থা দেশের সাংবিধানিক সংকট ও স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল।

তিনি আরও বলেন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তী সময়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থানের পথ তৈরি করে। তাঁর মতে, এসব রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল।

সেমিনারে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।

এ সময় উচ্চকক্ষ প্রবর্তন, নির্বাচনী ব্যবস্থা ও গণভোটসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

1

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ উদ্যোগ নারীর স

2

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

3

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে -

4

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার

5

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

6

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

7

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

8

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

11

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

16

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার: ধর্মমন্ত্রী

17

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

20