মো : জাহেদী আরমান
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ৮:১৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১০

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা-পুলিশ সামাদ প্লাজায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে মো. সাইফুর রহমান (৩৭), মো. সংগ্রাম হোসেন (৩০) ও মো. বাবু (৩৭) নামে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জব্দ করা কাপড়ের চালানটি বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেড থেকে শুল্ক পরিশোধ না করে বের করা হয়েছিল। অভিযোগ রয়েছে, বেনাপোল কাস্টমস হাউসের এআরও আরমান ও স্টোর ইনচার্জের সহযোগিতায় এসব কাপড় পাচার করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সামাদ প্লাজার নিচে একটি গুদামে অবৈধভাবে ভারতীয় কাপড় মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে কাপড়গুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা এসব কাপড় সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। জব্দ করা কাপড়ের উৎস এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। চোরাচালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ, ৭০ শতাংশ ভর্তুকিত

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

12

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

13

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

14

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

15

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

16

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

19

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

20