মো : জাহেদী আরমান
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৫

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং এতে শ্রমিক প্রতিনিধিও রাখা হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও এ বিষয়ে সম্মতি দিয়েছেন। ফলে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলো মালিকদের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া পরিশোধের উদ্যোগ নেবে।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই ভাঙচুর কিংবা কারখানা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি করা উচিত নয়। এতে দেশের তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজ চালিয়ে যাওয়ার মধ্যেও বাইরে থেকে কিছু লোক এসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। প্রকৃত শ্রমিক এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও কর্মকাণ্ড ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে শ্রমমন্ত্রী বলেন, ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ করা না গেলে মালিকপক্ষ অর্থ পাবে না। এতে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েছে। গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান, রেজওয়ান সেলিমসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

1

এইচএসসিতে ফেল করলেও বছর নষ্ট নয়, এক মাসের মধ্যে সম্পূরক পরীক

2

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

3

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

4

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

5

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ পালিত

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

11

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে -

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

জলবায়ু ন্যায্যতা চাই, করুণা বা অনুদান নয়: চিফ হুইপ

16

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

17

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

18

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20