মো : জাহেদী আরমান
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৮

২০২৪ সালের ৫ আগস্টের পেছনে প্রেরণা ছিল ৭ নভেম্বর: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক এই দিন। ২০২৪ সালের ৫ আগস্টের পেছনেও ৭ নভেম্বরের প্রেরণা ছিল বলে মন্তব্য করেন তিনি।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি। যারা এ নিয়ে প্রতিবাদ করেছিলেন, তাদের ওপর রক্ষীবাহিনী দিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালে ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে জনগণ ও সৈনিকরা রাজপথে নেমে আসেন। ৭ নভেম্বর ছিল সৈনিক-জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণের সমর্থনে নেতৃত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে রাজনৈতিক বহুত্ববাদ ও গণতান্ত্রিক অংশগ্রহণের পথ উন্মুক্ত করেন। তার সময়ে সংবাদপত্র ও টেলিভিশনের বিকাশ ঘটে এবং বিভিন্ন রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ পায়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি এবং শিল্পকারখানার উৎপাদন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। গ্রাম পুলিশ ও মহিলা পুলিশ ব্যবস্থা চালু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

১৯৯০ সালের গণআন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অন্যায় ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ বারবার ঐক্যবদ্ধ হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ ১৭ বছর দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময়ে গুম, খুন ও গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে নিজেদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটায়। গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ আন্দোলনে নিহত প্রত্যেকের হত্যার বিচার হতে হবে।

রিজভী বলেন, দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি ৭ নভেম্বরের চেতনা ধারণ করে এখনো নির্ভীক ও অতন্দ্রভাবে জেগে আছে। বাংলাদেশকে কারও সেবাদাস হতে দেওয়া যাবে না।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপির রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অঙ্গীকার থেকে কখনো সরে যাননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে রুহুল কবির রিজভী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

1

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

2

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

3

বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

4

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

7

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা -আসাদুল

8

৭ নভেম্বর: জাতীয় ঐক্য ও নতুন রাজনৈতিক পথচলার সূচনার দিন

9

১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন

10

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

11

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর

12

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

13

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

14

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

15

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

16

রাজউকের অনুমোদন দুই তলার, ছাদে তৃতীয় তলার প্রস্তুতি! উত্তরা

17

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

18

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

19

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ উদ্যোগ নারীর স

20