মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন। রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মন্ত্রী শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও প্রশংসনীয়।
খাদ্যমন্ত্রী বলেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।
তিনি আরো বলেন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।
মন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরো অগ্রগতি অর্জন সম্ভব হবে। এসময় মানিকগঞ্জ জেলার প্রতিটি এলাকায় উদ্যোক্তা সৃষ্টি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চি

1

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস

2

১৬ ডিসেম্বর থেকে আংশিক চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

কোনো কারখানা বন্ধ হোক, কোনো শ্রমিক বেকার হোক—চায় না সরকার :

6

৮ মাসে ৪ লাখ ৪৩ হাজার কর্মীর বিদেশযাত্রা, রেমিট্যান্স ২৫.৭৪

7

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংল

8

বেনাপোল পোর্ট থানায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ

9

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

10

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

11

বেলাবে অসচ্ছল ও কর্মজীবী নারীদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও

12

বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৬

13

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প

14

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

15

গোপালগঞ্জে ১৫ দিনে শতাধিক স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ, ক্ষতি ক

16

এলপিজির দাম নিয়ন্ত্রণে বাজার নজরদারি জোরদার হচ্ছে: তথ্য উপদে

17

নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে তথ্য কমিশন: প্রধান

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নী

20