মো : জাহেদী আরমান
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৬

পরিসংখ্যান ব্যবস্থায় বড় সংস্কার আনছে সরকার: ড. তিতুমীর

দেশের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরতে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। অতীতের পরিসংখ্যানে নানা অসংগতি ও তথ্যের ঘাটতি চিহ্নিত করে আন্তর্জাতিক মান, বৈজ্ঞানিক পদ্ধতি এবং স্বচ্ছতার ভিত্তিতে নতুন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, গত ১৭ বছরে প্রকাশিত অনেক পরিসংখ্যান দেশের প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায়নি। সরকার এমন একটি পরিসংখ্যান ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে তথ্য তৈরি বা অনুমাননির্ভরভাবে উপস্থাপন করা হবে না; বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে প্রকৃত চিত্র তুলে ধরা হবে।

জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান: টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. তিতুমীর বলেন, পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারে সরকার তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। এগুলো হলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানসম্মত পরিসংখ্যান নিশ্চিত করা, তথ্য-প্রমাণের ভিত্তিতে জননীতি ও সরকারি সেবা কার্যক্রম পরিচালনা এবং উন্মুক্ত তথ্যনীতির মাধ্যমে সরকারি তথ্য সবার জন্য সহজলভ্য করা।

অতীতের পরিসংখ্যানের অসংগতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একসময় দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা সরকারি হিসাবে প্রায় ১৩ হাজার দেখানো হয়েছিল। অথচ প্রকৃত সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৬৭ হাজার। এ ধরনের ভুল ও অসংগতি দূর করতে তথ্য সংগ্রহের পদ্ধতি আধুনিকায়ন করা হচ্ছে।

তিনি জানান, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে ভূস্থানিক তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার-সহায়তায় ব্যক্তিগত সাক্ষাৎকার (ক্যাপি) পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের অবস্থান যাচাই এবং পরিবারভিত্তিক তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় তিনি বলেন, ‘পরিসংখ্যান তৈরি বা বানানো যাবে না, তা সংগ্রহ করতে হবে।’

অর্থনৈতিক সূচক, বিশেষ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্যও পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা যেন পরিসংখ্যানে প্রতিফলিত হয়, সরকার তা নিশ্চিত করতে চায়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে অনিয়ম ও ভুল শনাক্তকরণের বিষয়েও গুরুত্ব দেন তিনি। যোগ্য ব্যক্তিরা বাদ পড়া এবং অযোগ্য ব্যক্তিরা সুবিধা পাওয়ার কারণে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে প্রক্সি মিনস টেস্টসহ (পিএমটি) বৈজ্ঞানিক পদ্ধতি চালু করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিতেও যোগ্য নারীদের নির্বাচন করতে এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে।

এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের তথ্যভান্ডারের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় জনসংখ্যা নিবন্ধন, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে। এতে সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে।

উন্মুক্ত তথ্যনীতি চালুর পরিকল্পনার কথা জানিয়ে ড. তিতুমীর বলেন, গবেষক, বিশ্ববিদ্যালয় এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠান যেন নির্ভরযোগ্য সরকারি তথ্য সহজে ব্যবহার করতে পারে, সরকার তা নিশ্চিত করতে চায়। এতে গবেষণার মান বাড়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের কথা স্বীকার করে ড. তিতুমীর বলেন, একটি নির্ভরযোগ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সহজলভ্য পরিসংখ্যান ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এ উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

1

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

2

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

3

ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না:

4

তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চি

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

7

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প

10

দিয়াবাড়িতে স্বপ্নপুর আবাসনের নির্মাণকাজ ঘিরে অনিয়মের অভিযোগ

11

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

বেলাবে অসচ্ছল ও কর্মজীবী নারীদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও

14

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

15

১৪ লাখ কৃষকের ১,৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ, স্বস্তি ফিরছে গ্রাম

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা ও বাগেরহাট সফর কাল, উদ্বোধ

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

সমবায় খাত দুর্নীতিমুক্ত ও শক্তিশালী করতে আইন সংশোধনের আহ্বান

20