মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

তথ্য সচিবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই চক্রটি হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অত্যন্ত গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত । এ ধরনের জালিয়াতি ও মিথ্যাচার প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ এবং প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী।
এমনকি তথ্য অধিদফতরের গোচরীভূত হয়েছে যে, এ দফতরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের স্বাক্ষর জাল করে তার নামে সরকারের উচ্চতর দপ্তরে বিভ্রান্তিকর চিঠি প্রেরণ করা হয়েছে, যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে উক্ত কর্মকর্তা কিছুই জানেন না।
উল্লেখ্য, মাহবুবা ফারজানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ এই দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৬ বছর তাঁকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদেই দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও তাকে কাজ করতে হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অবশেষে তার বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ ‘সচিব’ পদ অলংকৃত করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনে গত দুই বছরে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন। সচিব তাঁর ওপর অর্পিত দায়িত্ব Rules of Business অনুযায়ী পালন করেছেন। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমেও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেছেন। কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়া কিংবা প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থ রক্ষার সুযোগ তিনি দিতে চাননি।
দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসেও তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সাথে তাঁর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন উচ্চ পদস্থ ও মর্যাদাসম্পন্ন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার কেবল অনভিপ্রেতই নয়, বরং তা রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।
তথ্য অধিদফতরের পক্ষ থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হচ্ছে। সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে অবিলম্বে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায়, এই অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

1

মেয়াদ পেরিয়ে দেড় বছর, বেনাপোল সিঅ্যান্ডএফে নির্বাচন নিয়ে ক্ষ

2

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার: ধর্মমন্ত্রী

3

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

4

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

5

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যম

6

অপতথ্য প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক সচেতনতা জরু

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

9

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

10

ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ-২০২৬ পালিত

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে -নারী ও শি

15

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

16

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতি

17

মেট্রোরেলের রুটগুলোর কাজ দ্রুত শেষ করবে সরকার: প্রধানমন্ত্রী

18

ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না:

19

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহম

20