দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১২২

ট্রাম্পের সঙ্গে ‘গোপন যোগাযোগের’ দাবি নাকচ করলেন কিমের বোন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ফাইল ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে চলতি বছরের শেষ দিকে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিমের সঙ্গে গোপনে যোগাযোগ চলছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কিমের ছোট বোন দুই নেতার মধ্যকার এই যোগাযোগের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ফলে দুই দেশের মধ্যে বড় ধরনের কোনো কূটনৈতিক সমঝোতার আশা অনেকটা ফিকে হয়ে গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্প ইঙ্গিত দেন, কিমের সঙ্গে তার গোপনে কথাবার্তা চলছে। কিম আলোচনায় বসতে রাজি কি না জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি রাজি আছেন। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিমের সঙ্গে সরাসরি বৈঠকের ব্যবস্থা করতে ট্রাম্প তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এপেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার বৈঠক হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কিম ইয়ো-জং বলেন, দুই দেশের মধ্যে এ ধরনের কোনো যোগাযোগের বিষয়ে তিনি ‘একেবারেই কিছু জানেন না’। তার ভাষ্য, ট্রাম্প ও কিমের ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও উত্তর কোরিয়ার দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এখনো শত্রুদেশ।কিম ইয়ো-জং বলেন, ‘উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতিতে একটুও পরিবর্তন আসেনি। এমনকি এ মুহূর্তেও যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা আমাদের বিরুদ্ধে উসকানিমূলক সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

এর পরদিন সাংবাদিকেরা ট্রাম্পের কাছে কিমের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে জানতে চান। তবে ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি। শুধু চলতি বছর কিমের সঙ্গে বৈঠক করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বসব।’

কিমের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি কিম জং-উনকে খুব ভালো করে চিনি এবং তিনি ভালো থাকবেন আশা করি। যত দিন তিনি প্রেসিডেন্ট হিসেবে বুদ্ধি নিয়ে চলবেন, তত দিন তিনি ভালো থাকবেন। কিন্তু তিনি যদি বোকা হয়ে যান, তাহলে হয়তো খুব একটা ভালো থাকতে পারবেন না।’

এদিকে ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। এ ধরনের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সাধারণত প্রকাশ্যে জানানো হয় না। একই সঙ্গে তিনি ইরানকেও পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন।

তবে কিম ইয়ো-জংয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার কঠোর অবস্থানই স্পষ্ট হয়েছে। একই বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, কিমের মধ্যে ট্রাম্পের প্রতি ভালো অনুভূতি রয়েছে এবং দুই নেতার অতীতের কিছু ভালো স্মৃতিও রয়েছে।

ফলে ব্যক্তিগত সম্পর্ক ও সম্ভাব্য বৈঠক নিয়ে ট্রাম্পের আগ্রহ থাকলেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো কূটনৈতিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

1

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

7

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

8

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

15

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

16

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

20