মো : জাহেদী আরমান
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৪৯ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

জনগণের সেবা নিশ্চিত করুন দুলাভাইয়ের মতো মর্যাদা দেব : প্রতিমন্ত্রী রাজিব আহসান

নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বলেছেন, আপনারা জনগণকে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেব।

শনিবার (২১ নভেম্বর) দুপুর বারোটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরবাসীর কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি সরবরাহ এবং পানি নিস্কাশন ব্যবস্থাসহ পৌরসভার প্রতিটি সেবামূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো সেবার ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা। নিয়মের মধ্যে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের সেবা দিতে হবে। যারা দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে। এ সময় রসিকতার ছলে তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান। মতবিনিময় সভায় পৌরসভার বিগত অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনাসহ সামগ্রিক আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে গৃহীত ও পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় পৌরসভার চলমান সমস্যা, নাগরিক সেবা প্রদানে প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার আহবান করেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী, আজ এরদোয়ানে

3

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

4

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল য

5

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

রাজউকের অনুমোদন দুই তলার, ছাদে তৃতীয় তলার প্রস্তুতি! উত্তরা

8

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

9

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ উদ্যোগ নারীর স

10

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস

14

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

15

এইচএসসিতে ফেল করলেও বছর নষ্ট নয়, এক মাসের মধ্যে সম্পূরক পরীক

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

18

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজা

19

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন

20