মো : জাহেদী আরমান
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৩

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে আজ ঢাকায় ফিরেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পীকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

একই দিনে (০৫ অক্টোবর, ২০২৬) আইপিইউ এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

স্পীকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ, ই, সুলতান মাহমুদ বাবু, এমপি; মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান ।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

2

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

3

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

4

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

5

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

6

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

9

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

10

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

11

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

12

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চি

15

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা ও গোলাপি শোভাযাত্রা

16

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

20