মো : জাহেদী আরমান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ

আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দিতে বড় প্রস্তুতি নিচ্ছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি। এতে প্রায় ৪০ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন, যা গত বছরের তুলনায় ৬ লাখ বেশি।

গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করেছিল টিসিবি। এবার ট্রাকের সংখ্যা বাড়ানো হচ্ছে ৭০টি। একই সঙ্গে স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজানে বাড়তি চাহিদা সামাল দিতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কিছু পণ্যের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি জানান, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির বিষয়টি সরকার বিবেচনা করছে। এ জন্য ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানিতে বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি উল্লেখ করে টিসিবির চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ আমদানি বেড়েছে ১ লাখ ১৮ হাজার টন। এ সময়ে ভোজ্যতেলের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি।

একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি বেড়েছে ১ লাখ ১৩ হাজার টন।

চিনি আমদানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলার আমদানিও বেড়েছে ব্যাপক হারে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের।

অন্যদিকে, খেজুর আমদানিও বেড়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে খেজুর আমদানি হয়েছে ১১ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার টন।

সব মিলিয়ে টিসিবির ট্রাকের সংখ্যা বাড়ানো, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বৃদ্ধির মধ্য দিয়ে আসন্ন রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব প্রস্তুতির সুফল সাধারণ ভোক্তারা কতটা পাবেন, তা নির্ভর করবে সময়মতো পণ্য সংগ্রহ, নিয়মিত সরবরাহ এবং সাশ্রয়ী দামে বিক্রির কার্যকর বাস্তবায়নের ওপর।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

2

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

3

চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল

4

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

5

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

6

১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন

7

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

8

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

9

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ উদ্যোগ নারীর স

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ:

12

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

13

তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সহায়তা দ

14

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

17

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

18

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20