মো : জাহেদী আরমান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

দেশের গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, তথ্য কমিশন সরকার বা জনগণ—কোনো পক্ষের হয়ে কাজ করবে না; বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করবে।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়েই তথ্য কমিশনের নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথচলার আনুষ্ঠানিক প্রথম পদক্ষেপ শুরু হলো। সাংবাদিকদের জন্য কমিশনের দরজা সবসময় খোলা থাকবে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তথ্য কমিশনকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

কমিশনের বিদ্যমান সংকট তুলে ধরে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জানান, ১৫ তলাবিশিষ্ট কমিশন ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী। এত সীমিত জনবল নিয়েই কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

এদিকে, তথ্য অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন (আরটিআই) সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ১০০ দিনের কর্মপরিকল্পনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের স্কুল-কলেজ পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রধান তথ্য কমিশনার আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে প্রাথমিকভাবে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ২০০টিরও বেশি নতুন অভিযোগ জমা পড়েছে।

এ ছাড়া সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারি অর্থায়ন কিংবা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতা ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং সহযোগিতা কমিশনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য কমিশন এবং গণমাধ্যম একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকিও বাড়ছে। এসব অপতথ্য প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে, তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় এখানে কাজের বিশাল চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন কমিশন। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করা এবং সচেতনতা বাড়াতে তিনি গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

3

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

4

উত্তরা থেকে শুরু ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ওয়ার্ড

5

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

13

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

14

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

15

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

18

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20