হাসিব
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪

গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলি, পাঁচ যুবক আহত

বেগমগঞ্জ মডেল থানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে পাঁচজন আহত হয়েছেন। গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁদের গুলি করা হয়। আহত ব্যক্তিরা সবাই জামায়াত সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে শঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম ওরফে শান্ত (২৫), মো. বাবলু (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭) ও সাকিব হোসেন (২৫)। তাঁদের মধ্যে মো. বাবলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আহত যুবকেরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী। তাঁরা জামায়াতের রাজনীতিতেও সক্রিয়। রাতে মোশাকপুর গ্রামে গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে অনুষ্ঠানের আয়োজনকারী পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।

আহত নজরুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় তিনিসহ মোটরসাইকেলে থাকা পাঁচজন ছররা গুলিতে আহত হন। মোটরসাইকেল থেকে পড়ে যান তাঁরা। তাঁদের মাথা, হাত ও পিঠে গুলি লেগেছে।

নজরুল ইসলাম দাবি করেন, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। এর মধ্যে একজনের নাম হারুন এবং অন্যজন পিচ্চি রিয়াদ নামে পরিচিত। তিনি বলেন, ‘পিচ্চি রিয়াদ আমাকে বলেন, তুই জামায়াত-শিবির করিস। এরপর আমার পায়ে অস্ত্র ঠেকিয়ে আবারও গুলি করার হুমকি দেন।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী বলেন, রাতেই হাসপাতালে ছররা গুলিতে আহত চারজনকে আনা হয়। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে হারুন ও রিয়াদকে ফোন করা হলেও তাঁদের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। এলাকায় খোঁজ নিয়েও তাঁদের সন্ধান মেলেনি। ঘটনার পর তাঁরা গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন বাসিন্দারা।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের ওপর পেছন থেকে গুলি করা হয়েছে বলে শুনেছি।’ তিনি বলেন, আহত ব্যক্তিরা জামায়াত-শিবিরের সমর্থক এবং হামলাকারীরা বিএনপির লোক বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

6

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

7

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

8

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20