হাসিব
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৬:০১ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

সংগৃহিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর কারওয়ান বাজার রিহ্যাব সচিবালয়ের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, মোঃ খাজা নজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ অন্যান্য পরিচালক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের অন্যতম শিক্ষা। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও সম্মিলিত দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের চেতনা ধারণ করা জরুরি। বিভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ দিনটি আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকাতুল্লাহ বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। একইভাবে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। দুটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হলেও জনগণের আকাঙ্ক্ষা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আমাদের সামনে নতুন করে তুলে ধরে। দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় ঐক্য বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা দেশের সামগ্রিক অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ উদ্যোগ নারীর স

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার

3

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

4

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

5

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা ও বাগেরহাট সফর কাল, উদ্বোধ

7

বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৬

8

ইবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুকিশোর সমাবেশ ও

9

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

13

কূটনৈতিক তৎপরতায় মিলল তিন বছর, ২০২৯ পর্যন্ত এলডিসি উত্তরণের

14

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, আ

15

রাজউকের অনুমোদন দুই তলার, ছাদে তৃতীয় তলার প্রস্তুতি! উত্তরা

16

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

17

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

18

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

19

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

20