হাসিব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২০

প্রকাশ্যে লাইভে আমার দেশ সংবাদপত্র ছিড়ে ফেললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

সংগৃহিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার এক হওয়ার বিষয়ে ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত বক্তব্য অসত্য। তিনি দাবি করেছেন, ওই মিথ্যা ন্যারেটিভের প্রতিবাদ জানাতেই তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন। রোববার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

 পোস্টে তিনি বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন। তার কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। এমন সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন। তবে ‘আমার দেশ’ পত্রিকা তাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানেরও তাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ করার অধিকার নেই।
 রাশেদ খানের দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা ন্যারেটিভ হিসেবে তার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কের বিষয়টি সামনে আনা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগটি জামায়াত বা দলটির কোনো নেতা করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু তার অভিযোগ, জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি এর রাজনৈতিক প্রতিবাদ জানিয়েছেন। ‘আমার দেশ’ পত্রিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, তার কাছে এটি কোনো পত্রিকা নয়; বরং জামায়াতের পক্ষে ন্যারেটিভ তৈরির একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হননের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও দাবি করেন, একটি সংবাদপত্রের সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা উচিত, কিন্তু ‘আমার দেশ’ সেসব নীতিমালা অনুসরণ করছে না।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

1

১৪ লাখ কৃষকের ১,৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ, স্বস্তি ফিরছে গ্রাম

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

8

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

9

দিয়াবাড়িতে স্বপ্নপুর আবাসনের নির্মাণকাজ ঘিরে অনিয়মের অভিযোগ

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

13

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

14

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায়

15

তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সহায়তা দ

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

18

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20