মো : জাহেদী আরমান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১:৫০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৫

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্তে বিমানের চার সদস্যের কমিটি

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের জাপানের নারিতা-ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চার সদস্যের এ কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-৩৭৭-এর যাত্রা শুরুর আগে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধানকে। আইনবিষয়ক ব্যবস্থাপক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট নিরাপত্তা বিভাগের উপপ্রধান।

কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণের পাশাপাশি তা শনাক্ত ও সমাধানে নেওয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন-যোগ্যতা নিশ্চিত করার বিষয়টিও তদন্তের আওতায় থাকবে।

এ ঘটনায় ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও মূল্যায়ন করবে কমিটি।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা নির্ধারণে। ত্রুটি শনাক্ত, সিদ্ধান্ত গ্রহণ ও সমাধানের প্রতিটি পর্যায়ে কোনো ধরনের অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত দুর্বলতা ছিল কি না, তা খতিয়ে দেখে দায় নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করবে তদন্ত কমিটি।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও দিতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটে এ ধরনের কারিগরি ত্রুটির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। এখন তদন্তে ত্রুটির প্রকৃত কারণ, সংশ্লিষ্টদের দায়িত্ব এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা উঠে আসে কি না—সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে অগ্রণী ব্যাংকের অঞ্চলে ৭৫ দিনের কর্মপরিকল্পনা নিয়ে

1

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

2

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

6

কূটনৈতিক তৎপরতায় মিলল তিন বছর, ২০২৯ পর্যন্ত এলডিসি উত্তরণের

7

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

10

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এল

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

14

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংল

18

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

19

দেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

20