মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল উজিরপুর

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলা।

একজন মানবিক, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসষ্টান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, প্রথমে উজিরপুর বাজার থেকে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসষ্টান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে গিয়ে অবস্থান নেয়।

পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।

বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে উজিরপুর উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হয়েছে।

গ্রামীণ জনপদের উন্নয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।

বিক্ষুব্ধরা বলেন, একজন ইউএনও চিরকাল একই কর্মস্থলে থাকবেন না, এটি আমরা জানি। তবে তিনি উজিরপুরে যেসব উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন, সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে তাকে আরও কিছুদিন এখানে রাখা প্রয়োজন।

একজন মানবিক, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাকে এভাবে হারাতে চান না তারা। তাই অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

অপরদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয়পাশের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলামের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা অনতিবিলম্বে ইউএনও আলী সুজার বদলী প্রত্যাহার করা না হলে বৃহত কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

1

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক ৩ উদ্ধার ৫২

2

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এল

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

5

বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

6

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

9

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

10

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

11

১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন

12

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী, আজ এরদোয়ানে

13

দল-মত নির্বিশেষে ৫০৩ উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সর

14

র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার

15

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

16

১৪ লাখ কৃষকের ১,৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ, স্বস্তি ফিরছে গ্রাম

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

শতবর্ষের উৎসবে শৈশবে ফিরলেন সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী

19

বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনে ১,২০৩ কোটি টাকার প

20