মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১:১৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

মেট্রোরেলের রুটগুলোর কাজ দ্রুত শেষ করবে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে কয়েকটি রুটে মেট্রোরেল চালু রয়েছে। বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।

মনোরেলের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, তুলনামূলক ছোট ও ঘনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়েও মনোরেল চলাচল করতে পারে। মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের ভেতরের এলাকাগুলোতে এ ধরনের যোগাযোগব্যবস্থা চালু করা সম্ভব হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই-নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে নতুন ট্রাফিক লাইট ও সিগন্যাল বসানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এগুলো কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো চালু হলে রাজধানীর যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল হবে। এতে যানজট কমার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও সহজ হবে বলে সরকারের প্রত্যাশা।

বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে যানজট একটি স্বাভাবিক বাস্তবতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে রাজধানীর যানজট যতটা সম্ভব কমিয়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।

বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা থেকে শুরু ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ওয়ার্ড

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার ভারতীয় চোরাই প

3

চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

4

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধা

5

বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনে ১,২০৩ কোটি টাকার প

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

11

৮ মাসে ৪ লাখ ৪৩ হাজার কর্মীর বিদেশযাত্রা, রেমিট্যান্স ২৫.৭৪

12

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর সংসদ ভবনে না

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

সমবায় খাত দুর্নীতিমুক্ত ও শক্তিশালী করতে আইন সংশোধনের আহ্বান

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

17

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অংশ

18

রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির সুপারিশ, এলএনজি কিনবে তি

19

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

20